• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির কর্মসূচি

BNP Flagঢাকা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি।
দিবসটি উপলক্ষে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দলের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিকাল ২ টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে (রমনা) আয়োজিত ওই অনুষ্ঠানে দেশ বরেণ্য বুদ্ধিজীবী ও ভাষা সৈনিকবৃন্দ বক্তব্য রাখবেন।
এছাড়া ২১ ফেব্রুয়ারি ভোর ৬টায় নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। ওইদিন সকাল ৬ টায় কালোব্যাজ সহকারে বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতা-কর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত করা হবে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার অভিমূখে যাত্রা করবে দলটি।
এছাড়া সারাদেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দলের জেলা ও উপজেলা কার্যালয়ে সকাল ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালিত হবে। ওইদিন স্থানীয় ব্যবস্থানুযায়ী ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বুধবার রাতে দলের দফতরের দায়িত্বে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ