টাঙ্গাইল: টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে উপনির্বাচনে অংশ নিচ্ছেন কাদের সিদ্দিকী। বৃহস্পতিবার সকালে ঢাকার মোহাম্মদপুরে কাদের সিদ্দিকীর নিজ বাসায় অনুষ্ঠিত দলের এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
উপনির্বাচনে অংশ নেয়ার কারণ জানতে চাইলে কাদের সিদ্দিকী বলেন, এ বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী বলেন, নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। তবে কাদের সিদ্দিকী অংশ নিচ্ছেন কিনা তা এখনো চূড়ান্ত হয়নি।
গত ২০ জানুয়ারি টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।