• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুর সাব রেজিষ্ট্রারের জেল: ভোগান্তিতে জনগণ

PARBATIPUR PICপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর ও ঘোড়াঘাট উপজেলায় সাব-রেজিষ্ট্রার না থাকায় চরম বিপাক পড়েছে জমি ক্রেতা-বিক্রেতারা অন্যদিকে, সরকারের রাজস্ব কমছে।
পার্বতীপুরে সাব-রেজিষ্ট্রার অফিস সূত্র জানায়, গত রবিবার থেকে সাব-রেজিষ্ট্রার খলিলুর রহমান সরকার কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এর ফলে জমি ক্রেতা-বিক্রেতারা চরম ভোগান্তির মধ্যে ঘরে ফিরে যেতে বাধ্য হয়েছেন। ঠিক তেমনি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়ও একই অবস্থায় পড়েন সেখানকার জমি ক্রেতা-বিক্রেতারা।
এদিকে, অপর একটি সূত্র জানায়, গত ১৪ ফেব্র“য়ারী শুক্রবার গভীর রাতে পার্বতীপুরে কর্মরত সাব-রেজিষ্ট্রার খলিলুর রহমান সরকার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পাবলিক ক্লাবে জুয়া খেলা অবস্থায় তার সাথে অপর ৬সঙ্গীসহ কুড়িগ্রামের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমানের হাতে নাতে ধরা পড়েন। পরে ভ্রাম্যমান আদালত পার্বতীপুরের সাব-রেজিষ্ট্রার খলিলুর রহমান সরকারসহ ৭ জনের এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এব্যাপারে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় মোবাইল ফোনে জানতে চাইলে দিনাজপুর জেলা রেজিষ্ট্রার রণজিৎ কুমার সিংহ এ প্রতিনিধিকে জানান, পার্বতীপুরের সাব-রেজিষ্ট্রার খলিলুর রহমান সরকারের বিরুদ্ধে সংশি¬ষ্ট মন্ত্রনালয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য অবগত করা হয়েছে। দু-একদিনের মধ্যে চিঠি পেলেই পার্বতীপুরে অন্য কোন সাব-রেজিষ্ট্রারকে নিয়োগ দেওয়া হবে বলে তিনি উলে¬খ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ