• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

Accident-1নাটোর: নাটোর-ঢাকা মহাসড়কের হয়বতপুর এলাকায় সৈয়দের মোড়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহত সবাই লেগুনার যাত্রী। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, ঢাকাগামী বেস্ট ট্রাভেল নামে একটি বাসের সঙ্গে নাটোরগামী একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই লেগুনার এক যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে আরও দুজনের মৃত্যু হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ