• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধণা

nilphamari Mapনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে শ্রম কল্যান পাবলিক পাঠাগারের উদ্যোগে জিপিএ পাঁচ প্রাপ্ত ১’শ জনকে সংবর্ধণা দেয়া হয়েছে শুক্রবার। বিকেলে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পুর্ব দলিরাম গ্রামের বড়বাড়ি এলাকায় অবস্থিত পাঠাগার চত্তরে আয়োজিত অনুষ্ঠানে দিনাজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ এনায়েত হোসেন প্রধান অতিথি থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।
গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সরকার রিতা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলহাজ্ব মুইজ উদ্দিন, শিক্ষক ফজলুল হক ও পাঠাগার সভাপতি তৌফিকুল ইসলাম মিশুক বক্তব্য রাখেন।
পাঠাগারের সভাপতি তৌফিকুল ইসলাম মিশুক জানান, গ্রামের জিপিএ পাঁচ প্রাপ্ত প্রাথমিক শিক্ষা সমাপণীর(পিএসসির) ৪৮জন এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট’র(জেএসসি) ৫২জন শিক্ষার্থীর মাঝে ডিকশনারী ও ডায়েরী প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে গ্রামের দরিদ্র পরিবারের বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত ১৮জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ প্রদান করা হয় শ্রম কল্যান পাঠাগারের উদ্যোগে। শেষে সেখানে স্থানীয় শিল্পিরা সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়ন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ