সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে কীটনাশক পানে জনি (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। জনি শহরের চাঁদনগর মহল্লার খালেদ হোসেনের পুত্র। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সূত্রটি জানায়, আজ শুক্রবার দুপুরে জনি পরিবারের সাথে কলহে জড়িয়ে পড়ে। এক সময় ঘরে গিয়ে কীটনাশক পান করে। কীটনাশক পান করার বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসা শেষে পরিবারের লোকজন বাসায় নিয়ে আসে অসুস্থ্য জনিকে। পরে বাসায় তাঁর মৃত্যু ঘটে। এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদার রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলে সিসি নিউজকে জানিয়েছেন।