• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কুমারখালীতে শহীদ মিনারে হামলা

minarকুষ্টিয়া: আবারও শহীদ মিনারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আবারো শহীদ মিনার ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মহেন্দপুরে মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ওই বিদ্যালয়ের নৈশ প্রহরী আবুল কাশেমকে আটক করেছে পুলিশ। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম বলেন, রাত ১২টা এক মিনিটে এলাকাবাসী শহীদ মিনারে ফুল দিয়ে চলে যায়। রাত একটার দিকে কে বা কারা মিনারের দুটি স্তম্ভের মাথার অংশ কিছুটা ভেঙে ফেলে। শহীদ মিনারের মাঝে থাকা লাল বৃত্তটিতে হাতুড়ির আঘাতের চিহ্ন রয়েছে।

সরেজমিনে দেখা যায়, স্কুলের প্রায় ৫০০ ছাত্রছাত্রী বিদ্যালয়ের প্রভাতফেরি করে সকাল ১০টার দিকে ভাঙা বেদিতেই ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এরপর তারা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয়ের মাঠে মিছিল করে।

এর আগে বুধবার রাত ২টার দিকে একই উপজেলার যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাংচুর করে দুর্বৃত্তরা। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) ঘটনাস্থল পরিদর্শন করেন।

কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ