• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

Hand Cupঢাকা: রাজধানীর সবুজবাগে নুরু মিয়া ওরফে নূরিক্ষা (৪৮) নামের এক ব্যক্তিকে শ্বাসরোধ করেছে তারই স্ত্রী। এ অভিযোগে তার ২য় স্ত্রী আলেয়া বেগমসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

সবুজবাগ থানার ওসি বাবুল মিয়া জানান, নিহত নুরু মিয়ার স্ত্রী আলেয়ার পূর্বে বিয়ে হয়েছিল। স্ত্রীর আগের সংসারের সন্তানদের নিয়ে সবুজবাগ থানাধীন ওহাব কলোনির ৮০ নম্বর বাড়িতে থাকতেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী আলেয়া ও তার ছেলে এবং ছেলের বউসহ ছয়জনকে আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

এদিকে, স্থানীয় একটি সূত্রে জানা যায়, আলেয়া সবুজবাগে মাদক ব্যবসাসহ বহু অপরাধমূলক কর্মকান্ডে জড়িত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ