• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ভাবীর কাছে ননদের পরাজয়

ECপাবনা: পাবনার সুজানগরে উপজেলা পরিষদ নির্বাচনে এবার ভাবীর কাছে পরাজিত হয়েছেন ননদ বেগম সুফিয়া খানম শোভা। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে ভাবী আজমিরী সুলতানা পলী ননদ বেগম সুফিয়া খানম শোভার কাছে পরাজিত হন।

ওই নির্বাচনে পরাজয়ের প্রতিশোধ নিতে এবারের নির্বাচনেও ভাবী পলী ননদ শোভার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামেন। নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকেই শোনা যাচ্ছিল এ নির্বাচনে ভাবীরই জয় হবে।

অবশেষে গত বুধবার অনুষ্ঠিত ওই নির্বাচনে ভাবী পলী ননদ শোভাকে ব্যাপক ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হন। ভাবী পলী পেয়েছেন ৫৩ হাজার ১‘শ ৬০ ভোট আর ননদ শোভা পেয়েছেন মাত্র ৯ হাজার ৫‘শ ৬২ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ