• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চুলের মাথা ফেটে যাওয়া রোধে যা করতে পারেন

Bangla womenলাইফস্টাইল ডেস্ক: চুলের আগা ফাটা সমস্যায় ভুগে থাকেন অনেকেই। চুলের আগা ফেটে দু ভাগ হয়ে থাকে। এতে চুল দেখতে বিশ্রী দেখায়। কোন ধরণের স্টাইলই মানায় না এই ধরণের চুলে। আবার চুলের আগা ফাটে বলে চুলও বড় হয় না। কারণ আগা ফাটা থাকলে চুল বড় হওয়ার সুযোগ পায় না। অনেকেই অনেক ধরণের ট্রিটমেন্ট করেও এর সমাধান পাচ্ছেন না। নামীদামী হেয়ার প্রোডাক্টেও কাজ হচ্ছে না। কিন্তু এই চুলের আগা ফাটা সমস্যা দূর করতে পারেন ঘরে বসেই প্রাকৃতিক উপায়ে। খুব সহজে কিছু প্রাকৃতিক উপাদানের ব্যবহারে দেখে নিন চুলের আগা ফাটা থেকে মুক্তির উপায়।
তেল ম্যাসাজ করুন

চুলের আগা ফাটা রোধে সব চাইতে কার্যকরী উপায় হচ্ছে তেলের ম্যাসাজ। নারিকেল তেল, অলিভ অয়েল কিংবা বাদাম তেল চুলের জন্য অনেক ভালো একটি উপাদান। এই তিনটি তেল একসাথে মিশিয়ে কিংবা আলাদা একটি তেল চুলে ম্যাসাজ করে নিন। সারারাত রেখে সকালে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩/৪ দিন ব্যবহারে ভালো ফল পাবেন।
ডিমের হেয়ার মাস্ক

১ টি ডিমের কুসুম, ৩ টেবিল চামচ অলিভ অয়েল এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে চুলে লাগান। একটি শাওয়ার ক্যাপ কিংবা কাপড় দিয়ে চুল ঢেকে রাখুন ৩০ মিনিট। এরপর মৃদু শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২/৩ দিন ব্যবহার করুন এই মাস্ক। চুলে আগা ফাটা দূর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ