• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

গণজাগরণ মঞ্চ মুক্তিযুদ্ধের ইতিহাস ফিরিয়ে দিয়েছে

Gonogagronঢাকা: গণজাগর মঞ্চের তরুণ-তরুণীরা আমাদেরকে আমাদের মুক্তিযোদ্ধের ইতিহাস পুনরায় ফিরেয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্টজনরা।
শুক্রবার বিকেলে শাহবাগে ভাষার জন্য জীবন উৎসর্গ করা সব শহীদদের প্রতি গণজাগরণ মঞ্চের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তারা এ মন্তব্য করেন।
এ সময় বিশিষ্ট সাংবাদিক আবেদ খান বলেন, ‘গণজাগর মঞ্চের মধ্যে আমি আমার একাত্তরের চেহারা দেখতে পাই। এ মঞ্চে আমি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস দেখি। এ দেশের মুক্তিকামী মানুষের চেহারা দেখি।’
ড. জাফর ইকবাল বলেন, ‘আমি তরুণ-তরুণীদের বলবো- আমাদের এখন আর দেশকে রক্ষা করার মতো বয়স নেই। আমরা এখন বই পড়ে, বই লিখে, গল্প করে সময় কাটাবো। কিন্তু তোমাদেরকে এ দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এটা তোমরাই পারবে আমাদের বিশ্বাস।’
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেন, ‘গণজারণ মঞ্চের সৃষ্টি না হলে কসাই কাদের মোল্লার ফাঁসির রায় হতো না। ইতিহাসও দায় মুক্তি পেতো না।’
এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক অঞ্জন রায়, মাহফুজা খানম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ব্লগার আরিফ জেবতিক।
বিকেল ৪টা ২০ মিনিটে কোরআন ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর ৪টা ৫২ মিনিটে গণজাগরণ মঞ্চকে নিয়ে বিভিন্ন কবি সাহিত্যক, সাংবাদিকদের লেখা বই ‘শাহবাগ-গণজাগরণ ও ইতিহাসের দায়’ এর মোড়ক উন্মোচন করা হয়।
বইটি সম্পাদনা করেছেন গণজাগর মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার। বইটির দাম রাখা হয়েছে ২৭৫ টাকা।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত কাদের মোল্লার যাবজ্জীন রায় দেন আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল। তার ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগণ মঞ্চের যাত্রা শুরু। পরবর্তীতে গণজাগরণ মঞ্চের দাবির পরিপ্রেক্ষিতে আইন সংশোধন করে কাদের মোল্লার ফাঁসির রায় দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ