• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বাসচাপায় মা-ছেলে নিহত

Tanggailটাঙ্গাইল: ভূয়াপুরে বাস চাপায় মোটরসাইকেলের আরোহী মা-ছেলে নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক জুয়েল। শুক্রবার দুপুরে ভূয়াপুর-টাঙ্গাইল সড়কের শিয়ালকোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার যুগিহাটি গ্রামের মো. জুয়েলের স্ত্রী মায়া বেগম (২৫) ও দুই বছরের ছেলে মিরাজ।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেচ আলী মিঞা জানান, যশোর সেনানিবাসে কর্মরত সেনা সদস্য জুয়েল তার দুই বছরের শিশুপুত্র ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ভূয়াপুর যাচ্ছিলেন। পথে শিয়ালকোল এলাকায় পৌঁছলে তারাকান্দিগামী একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জুয়েলের স্ত্রী মায়া বেগমের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর ছেলে মিরাজ মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ