• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

শিশুদের বেশী বই পড়তে দিন- মন্ত্রী আসাদুজ্জামান নুর

Asaduzzaman Noor Photoনীলফামারী প্রতিনিধি: সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, “শিশুদের মানবিক মানুষ গড়ে তুলতে বেশী বেশী বই পড়ার অভ্যাস গড়ে তুলুন”। আজ বিকেলে নীলফামারী শিল্পকলা অডিটরিয়াম চত্বরে আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষ্যে আয়োজিত বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
এসময় শিশুদের পাশাপাশি অভিভাবকদেরও বেশী করে বই পড়ার আহবান জানান। মন্ত্রী আরো বলেন, “শিশুরা মানবিক মানুষ না হলে বাবা-মায়ের প্রতি, সমাজের প্রতি মানবিক হয়না। ফলে দেখা যায় তারা শুধু লেখাপড়া শিখে শিক্ষিত হয় কিন্তু সুশিক্ষিত হয়না। এসমন্ত শিশুরা বড় হলে দেখা যায়, তারা বিদেশে চলে যায় আর বাবা-মায়েরা বৃদ্ধাশ্রমে পড়ে থাকে।
তিনি বলেন, বাচ্চাদের বেশী টেলিভিশন দেখা থেকে দুরে রাখতে হবে। বেশী বেশী টেলিভিশন দেখলে বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটে না। টেলিভিশনে যা দেখে সেটুকুর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। আর বই বেশী পড়লে বরং বুদ্ধির চর্চা হয়। সৃজনশীলতা এবং মননশীলতা বাড়ে। সকলে মিলে বই পড়ার অভ্যাস গড়ে আমরা রুচির বিকাশ ঘটাতে পারি।
জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠানে পুলিশ সুপার জোবায়েদুর রহমান, সিভিল সার্জন ডা. স্নেহকান্তি চাকমা বক্তব্য রাখেন। জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগীতায় জেলা প্রশাসন আয়োজিত বইমেলায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ৩৪টি স্টল স্থান পায়। আগামী ২৫ ফেব্রুয়ারী শেষ হবে এ মেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ