• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সমালোচনার ঝড়ে ‘গুন্ডে’

Gunday Movie Latest Stills (1)বিনোদন ডেস্ক: ‘গুন্ডে’ মুভি দেখে মেজাজ খারাপ হল’ আইএমডিবি সাইটে এমন মন্তব্য করেছেন অসংখ্য মানুষ। সমালোচনার ঝড় উঠেছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ও ব্লগে।

‘গুন্ডে’ চলচিত্রটি বলিউডে মুক্তি পেয়েছে ১৪ ফেব্রুয়ারি। আলী আব্বাস জাফর পরিচালিত চলচিত্রটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবমাননা করার পাশাপাশি ইতিহাস বিকৃতির অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে যশরাজ ফিল্মস ক্ষমা চেয়েছেন।

এ দিকে বৃহস্পতিবার থেকেই কমতে শুরু করে ভারতীয় ‘গুন্ডে’ চলচিত্রের আইএমডিবি বটম হান্ড্রেড চার্টের (http://www.imdb.com/title/tt2574698/) রেটিং পয়েন্ট। শুরুতে চলচিত্রটির রেটিং পয়েন্ট ছিল ৬। বৃহস্পতিবার তা কমে এসে ৪.৫ এ দাঁড়ায়। সেখান থেকে কমে শুক্রবার সকালে ২.৩ দুপুরে ১.৪ এবং শেষ খবর পাওয়া পর্যন্ত ১.২ তে এসে দাঁড়িয়েছে।

ইন্টারনেট মুভি ডাটবেজ সংক্ষেপে আইএমডিবি একটি ইংরেজি ভাষার অনলাইন ডাটাবেজ। যাতে চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রী, টেলিভিশন শো, কলাকুশলী ও ভিডিও গেমের ওপর তথ্য সংরক্ষিত থাকে। চলচ্চিত্র দেখার ক্ষেত্রে আজকাল অনেকেই আইএমডিবি রেটিংকে প্রাধান্য দিয়ে থাকেন।

এ দিকে আইএমডিবি রেটিং এর সাথে পাল্লা দিয়ে কমতে শুরু করেছে চলচিত্রটির আয়। ভারতীয় বক্স অফিসের হিসাব মতে মুক্তির দিন থেকে এখন পর্যন্ত চলচিত্রটির আয় ৬০ শতাংশ কমে গেছে। চলচিত্রটি এখন পর্যন্ত আয় করেছে ৪৯.৭৮ কোটি রুপি, যা সমমানের ভারতীয় চলচিত্রের তুলনায় নিতান্ত সামান্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ