• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিবগঞ্জে কলাগাছের শহীদ মিনারে শ্রদ্ধা

thakurgaon sohid minar pic-1 _44747ঠাকুরগাঁও: কলাগাছ দিয়ে তৈরি শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন শিবগঞ্জের দুই শতাধিক শ্রমিক। শুক্রবার অধিক বীজ উৎপাদন কেন্দ্র ও বিসিআইসি বাফার সার গুদামের শ্রমিকরা শ্রদ্ধা জানান।

অধিক বীজ উৎপাদন কেন্দ্র ও বাফার গুদামের শ্রমিকেরা জানান, গুদামের আশে-পাশে কোন শহীদ মিনার না থাকায় তারা দূরের কোন মিনারে গিয়ে শ্রদ্ধা জানাতে পারছিলেন না। তাই তারা গুদামের পাশেই একটি শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেন। তিন টুকরো কলা গাছ মাটিতে পুঁতে তৈরি করেন তিনটি মিনার। রঙিন কাগজ, বেলুন ও ফুল দিয়ে সাজিয়ে দেয়া হয় প্রতিটি মিনার।

গুদামের শ্রমিক মো. হাবিবুর রহমান বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয়। হাতে সময় একেবারেই পাওয়া যায় না। তাই শহীদদের শ্রদ্ধা জানাতে এখানেই একটি মিনার তৈরি করি। এতে শ্রদ্ধা জানানো হলো, কাজেরও কোন ক্ষতি হলো না।

শিবগঞ্জ অধিক বীজ উৎপাদন কেন্দ্রের পরিচালক নাসিম শেখ ও বাফার গুদামের ইনচার্জ মো. আসাদুজ্জামান খান বলেন, এখানে একটি স্থায়ী শহীদ মিনার তৈরি করা গেলে ভালো হতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ