• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুলিশের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

Petrol bomaনিউজ ডেস্ক: বগুড়া শহরের সাতমাথা এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার রাতের এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় সাতমাথার পাশে শহীদ খোকন পার্ক এলাকায় একুশের বই মেলার উদ্বোধন করা হয়। এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৭টায় সাতমাথা এলাকায় পুলিশের সাঁজোয়া যান টহল শেষ করে পোস্ট অফিসের সামনে দাঁড়ায়। এ সময় পুলিশের গাড়িতে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটে।

বোমার আঘাতে সাঁজোয়া যানের সামান্য ক্ষতি হয়। ওই সময় সাতমাথা এলাকায় দায়িত্বরত পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। এছাড়া সাতমাথা এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

বগুড়া সদর থানার ওসি ফয়জুল হক বলেন, পেট্রোল বোমা হামলা কারা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং সন্দেহজনকভাবে সাতজনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ