• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মুক্তি পেল জলবেশ্যাদের ছবি ‘টান’

joll_bessaবিনোদন ডেস্ক: মুকুল রায় চৌধুরী পরিচালিত জলবেশ্যাদের নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘টান’ শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে। সুন্দরবনের জলবেশ্যাদের নিয়ে অনেক আগে একটি উপন্যাস লিখেছিলেন আল মাহমুদ। সেই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত।

পরিচালক মুকুল রায় চৌধুরী এক সাক্ষাৎকারে ছবিটি প্রসঙ্গে বলেন, মূলত জলবেশ্যাদের নিয়ে এই ছবির গল্প। কীভাবে তাদের এখানে আসা, তাদের অতীত সবকিছুই। মুম্বাই থেকে এক ফটোগ্রাফার ছবি তুলতে আসেন সুন্দরবনে। কিছুদিন যাওয়ার পর এই ছেলেটার খোঁজ পাওয়া যায় না।

তাঁকে খুঁজতে তাঁর এক বন্ধু আসে সুন্দরবনে। খুঁজতে এসে ঘটনাচক্রে জলবেশ্যাদের ডেরায় ঢুকে পড়ে সে। এখানে এসে সে জানতে পারে তাঁর ফটোগ্রাফার বন্ধুটির সঙ্গে এক জলবেশ্যার সম্পর্ক তৈরি হয়েছে। এরপরই বেশ্যাদের সাহায্যে নানা রহস্য খুলতে শুরু করে। এভাবে এগিয়ে যায় ছবির গল্প।

ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবলীনা চক্রবর্তী ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ এক জলদস্যুর চরিত্রে দেখা যাবে রাজেশ শর্মাকে। রয়েছে নতুন কিছু মুখও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ