নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাপা চেয়ারম্যান এরশাদ বলেছেন, ‘জেল খাটার পর কেউ রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়নি কিন্তু আমি হয়েছি। আমার একটা শক্তিশালী দল হয়েছে এবং বাংলাদেশের রাজনীতে তা ফ্যাক্টর হয়েছে। এ বিষয়ে পৃথিবীর ইতিহাসে আমি একমাত্র দৃষ্টান্ত।’
শুক্রবার রাতে নগরীর শাপলা চত্তরে ব্যাবসায়ী সমিতির এক সংবর্ধনা অনুষ্টানে এসব কথা বলেন এরশাদ।
তিনি বলেন, ‘২ বা ৫ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে। আমরা সেই নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়ে হারানো আসন ফিরিয়ে আনবো।’
এরশাদ রংপুরের মানুষ যাতে কর্মহীন, বেকার ও মফিজ না থাকে সে জন্য রংপুরের পুত্রবধু প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘দয়া করে রংপুরে গ্যাস দেন, শিল্প কারখানা, গার্মেন্টস হোক মেয়েরা কাজ করে আত্ম নির্ভর হোক।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী একটা কঠিন দায়িত্ব দিয়েছেন সারা বিশ্ব ঘুরে বাংলাদেশের মানুষের জন্য কিছু করার। আমি সর্বাত্মক চেষ্টা করবো। প্রধানমন্ত্রী নির্বাচনের সময় রংপুরে না এসেই জয়ী হয়েছেন। এজন্য তিনি রংপুর বাসীর কাছে ঋনী।’
শুক্রবার প্রধানমন্ত্রীর বিশেষ দুত হওয়ায় এরশাদকে এবং রংপুরের গঙ্গাচড়ার এমপি মসিউর রহমান রাঙ্গা পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হওয়ায় এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এর আগে প্রতিমন্ত্রী রাঙ্গা তার বক্তব্যে লেন , বর্তমান সরকারের আমলে যানজট নিরসনে নগরীতে ফোরলেন রাস্তা নির্মিত হচ্ছে। কিন্তু পায়রা চত্তর থেকে শাপলা চত্তর এক কিলোমিটার রাস্তা মামলা করে কাজ বন্ধ করা হয়েছে। যারা এই উন্নয়ন কাজে বাধার সৃষ্টি করছে তাদেরকে অবিলম্বে মামলা প্রত্যাহার করে রংপুরের উন্নয়নের সহযোগিতার আহবান জানান তিনি।
এসময় জাপার কেন্দ্রীয় নেতা মেজর অব. খালেদ ও ফকরুজ্জামান জাহাঙ্গীরসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাইজিংবিডি