• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশে একদলীয় মিডিয়া ও একদলীয় শাসন চলছে

1111নিউজ ডেস্ক: দেশে একদলীয় মিডিয়া আর একদলীয় শাসন চলছে বলে অভিযোগ করেছেন লেখক ও সাংবাদিক শফিক রেহমান।
শনিবার আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আমার দেশ পত্রিকার কারারুদ্ধ সম্পাদক মাহমুদুর রহমানের লেখা ‘মুসলমানের মানবাধিকার থাকতে নেই’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে দেশের রাজনীতিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, আইনজীবীসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
শফিক রেহমান বলেন, মুসলমানদের নিয়ে কেউ কিছু লিখলেই তাকে নির্যাতন করা হচ্ছে। মাহমুদুর রহমান নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলায় তাকে কারারুদ্ধ করা হয়েছে।
তিনি বলেন, আমার দেশ, দিগন্ত ও ইসলামিক টিভি বন্ধ, টকশোর ওপরে নিষেধাজ্ঞা আরোপ এবং দেশে একদলীয় মিডিয়া ও একদলীয় শাসন চলছে। কেউ তার কথা সঠিকভাবে উচ্চারণ করতে পারছে না। গণমাধ্যমসহ সব কিছুর ওপর সেলফ সেন্সরশিপ চলছে।
বিশিষ্ট এই লেখক বলেন, মাহমুদুর রহমান আর কত দিন জেলে থাকবেন তা কেউ বলতে পারবেন না। তাকে মুক্ত করতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করতে হবে।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের বর্তমানে এতো দলীয় মিডিয়া রয়েছে তার পরেও মাহমুদুর রহমানের লেখার জবাব দিতে পারছেন না। জবাব দিতে না পারলে গুডবাই বলে ক্ষমতা ছেড়ে বেরিয়ে যান।
উৎসঃ   আরটিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ