• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন প্রিয়াঙ্কা

priyanka-chopra-2_121012031621বিনোদন ডেস্ক: হলিউড থেকে আসা অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন বলিউড কাপাঁনো নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। ছবিটিতে প্রিয়াঙ্কার চরিত্রটি ছোট হওয়ার কারণে তাতে কাজ করতে রাজি হননি তিনি। খুব খোলাসা করেই বিষয়টি তিনি মিডিয়ার কাছে ফাঁস করেন। ছবিটিতে খুব অল্প চরিত্রের মধ্যেই তাকে নগ্ন হতে হতো। এ জন্যাই ছবিটিতে অভিনয় করছেন না তিনি। এ প্রসঙ্গে প্রিয়াংকা চোপড়া বলেন, আমি হলিউডের সিনেমাতে কাজ করতে আগ্রহী না এ কথাটা ঠিক না। কিন্তু বলিউডই আমার কাছে প্রধান। সম্প্রতি, হলিউড ছবির যে প্রস্তাব আমার কাছে এসেছিলো সেটি আমার ভালো লাগেনি। হলিউডের বড় ছবির ছোট চরিত্রে আমি অভিনয় করতে চাই না।

প্রসঙ্গত, বলিউড তারকা প্রিয়াংকা চোপড়ার গাওয়া ‘ইন মাই সিটি’ ও ‘এরোটিক’গানদুটি এরই মধ্যে সারা বিশ্বে প্রশংসা কুড়িয়েছে। প্রিয়াঙ্কার এই দুই গানের ভিডিওতে তার পারফর্মেন্স দেখে হলিউডের অনেক তারকাও তার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। অন্যদিকে, গত ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে মুক্তি পায় প্রিয়াঙ্কা অভিনীত ‘গুন্ডে’। মুক্তি পাওয়ার পর এরই মধ্যে ভাল ব্যবসা সফলতা অর্জন করেছে ছবিটি। তিনি ‘গুন্ডে’ ছবিটিতে দুর্দান্ত অভিনয়শৈলী প্রদর্শন করেছেন। তাই এ সব কারণ মিলিয়ে ছবিটি করা হলো না। প্রিয়াংকা এরই মধ্যে তার নিজের গাওয়া তি নম্বর গানের ভিডিও নির্মানের প্রস্তুতি নিয়েছেন। তার গাওয়া এ গানটিও সারাবিশ্বে মুক্তি দেয়া হবে। সবকিছু ঠিক থাকলে এ মার্চেও শেষ সপ্তাহে গানটির শুটিং সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ