• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ভারতের ট্রেনে না উঠলে দেশ স্বাধীন হত না- ডেপুটি স্পিকার

Rabbiনিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধে ভারতের ট্রেনে না উঠলে বাংলাদেশ স্বাধীন হত না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া।
আওয়ামী লীগ ভারতীয় ট্রেনে উঠেছে বিএনপি নেতাদের এমন মন্তব্যের পাল্টা বক্তব্যে তিনি বলেন, ‘ওই সময় ভারতীয় ট্রেনে না উঠলে যারা রথী-মহারথী সেজে বড় বড় কথা বলছেন, তাদের অস্তিত্বও থাকত না।’
শনিবার সন্ধায় রংপুর চেম্বার অফ কমার্স অডিটরিয়ামে বাংলাদেশ-ভারত মৈত্রী সোসাইটি আয়োজিত ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ডেপুটি স্পিকার বিএনপিসহ ১৯ দলীয় জোটের সমালোচনা করে বলেন, ‘হরতাল-অবরোধের নামে অগ্নিসংযোগ, হত্যা ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের যে ক্ষতি তারা করেছেন এ জন্য তাদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’ মুক্তিযোদ্ধাদের সন্তানদের লেখাপড়া করার জন্য ভারতের দেয়া সহায়তার জন্য ধন্যবাদ জানান ডেপুটি স্পিকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিয়ে এখন নানা অজুহাত খোঁজে। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ সোসাইটির সাধারণ সম্পাদক সুবির কুশারী, রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব টিটু।
এ বছর রংপুর বিভাগের একশ ৮৭ জন মুক্তিযোদ্ধার সন্তানদের ৫ বছরের জন্য ১০ হাজার থেকে ২৪ হাজার টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়।
প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদ বলেছিলেন, ‘আওয়ামী লীগ ভারতের ভাড়া করা ট্রেনে করে চলছে এবং বাংলাদেশের জনগণের ওই ট্রেনে উঠতে পারেনি।’ এসময় আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের ট্রেনে চড়ে এ দেশের জনগণ ভারতের ভাড়া করা ট্রেন বিতাড়িত করবে বলেও হুশিয়ারি দিয়েছিলেন রিজভী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ