লালমনিরহাট প্রতিনিধি: জাতীয় পার্টি’র চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ৫ জানুয়ারী’র নির্বাচন নিয়ে অনেক কথা আছে, যা পরে এসে বলবে। আমাকে নির্বাচনের সময় আসতে দেয়া হয়নি। আমি এখন আপনাদের দেখা করতে এসেছি মাত্র। কথা দিলাম, আগামী নির্বাচনে এ আসন থেকে নির্বাচন করব। শনিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা ডাকবাংলো’তে বিশ্রামের আগে উপস্থিত দলীয় নেতা-কর্মীদের সৌজন্য সাক্ষতে এ কথা বলেন। তিনি বলেন, আমি হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রী কলেজ’কে সরকারী করে ছিলাম। কিন্তু পরবর্তীতে তা বাস্তবায়ন হয়নি। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এ কলেজ’কে আবার সরকারী করা হবে। এ সময় তার সাথে জাতীয় পার্টি’র প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সাবেক মন্ত্রী জি এম কাদের উপস্থিত ছিলেন। সকাল ১০ টায় এরশাদ সড়ক পথে বিশাল গাড়ী বহন নিয়ে প্রথমে লালমনিরহাট পরে হাতীবান্ধায় আসনে। এরপর পাটগ্রাম ঘুরে তিস্তা ব্যারেজ হয়ে ঢাকার পথে রওনা দেয়।