• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

মধ্যপাড়া খনিতে নতুন করে পাথর উৎপাদন র্কাযক্রম শুরু

Sila Khoniআফজাল হোসেন, ফুলবাড়ী: খনি শ্রমিক আন্দোলনে প্রায় ৩ মাস উৎপাদন বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে নতুন প্রযুক্তিতে রোববার থেকে নতুন চুক্তিবদ্ধ বেসরকারী কোস্পানী জিটিসি’র নতুন করে পাথর উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। আশার আলো দেখতে যাচ্ছে দেশের একমাত্র  মধ্যপাড়া কঠিন শিলা খনিটি।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিঃ এর মহা -ব্যবস্থাপক অপারেশন মীর আঃ হান্নান জানান, গত বছরের ২৬  নভেম্বর  থেকে জার্মানীয়া ট্রেস্ট কনসোটিয়াম( জিটিসি) সাথে খনির দায়িত্বভার গ্রহন প্রক্রিয়া শুরু করে গত ২০ ফ্রেব্র“য়ারী হস্তান্তর ও গ্রহন প্রক্রিয়া সম্পন্ন হয়। কোম্পানীটি চুক্তির শর্তানুযায়ী  গত ২৭ জানুয়ারী নতুন করে খনি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া শুরু করে । গত ১৮ ও ১৯ ফেব্র“য়ারী জিটিসি ১৮৯ জন খনি শ্রমিককে নিয়োগ দিয়ে গত শনিবার উৎপাদন প্রক্রিয়া শুরু করে আজ রোবাবার থেকে উৎপাদন কার্যক্রম শুরু করেছে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড গত ২৫/৫/২০০৭ ইং তারিখ থেকে প্রায় ৭ বছর ধরে খুড়িয়ে খুড়িয়ে চলতে চলতে যখন লোকসানী প্রতিষ্ঠানে খনিটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল তখন  গত ০২/০৯/২০১৩ ইং  তারিখে ১ হাজার ৪ শ কোটি টাকা ব্যায়ে খনির উৎপাদন ও ম্যানেজমেন্ট চুক্তি হয় জামার্নিয়া ট্রেস্ট কনসোটিয়াম এর সাথে । বেসরকারী কোম্পানীটি  চুক্তির পর গত ২০ ফেব্র“য়ারী তাদের দায়িত্বভার বুঝে নিয়ে নতুন করে খনি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু  করে আজ রোববার থেকে উৎপাদন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে । ্েরাট্টো মধ্যপাড়া কঠিন শিলা খনিটি উৎপাদনের শুরু থেকে এক শিফটে প্রতিদিন  প্রায় ১ হাজার থেকে ১ হাজার দুই শত মেট্রিক টন পাথর উৎপাদন করত । ফলে দেশে পাথরের ব্যাপক চাহিদা থাকলেও চাহিদা পূরণ করা সম্ভব হত না। এতে করে কোম্পানীটি লাভের মুখ দেখতে পায়নি। লোকসানী এই প্রতিষ্ঠানটিকে লাভজনক করতে, আমদানী নির্ভরতা কমাতে এবং দেশে পাথরের চাহিদা পূরণ করতে সরকার খনির অপারেশন ম্যানেজমেন্ট, উন্নয়ন, উৎপাদন মেইনটেনেন্স এবং প্রভিশনি সার্ভিস চুক্তি করে জামার্নিয়া কোম্পানী লিমিটেড, ঢাকা, বাংলাদেশ এবং বেলারুশ সরকারের জেএসসি ট্রেস্ট কোম্প্নাীর সাথে । তারা  নতুন প্রযুক্তি ব্যবহার করে দেশী দক্ষ খনি শ্রমিক এবং বিদেশী দক্ষ জনবল দিয়ে খনিতে তিন শিফটে প্রতিদিন সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার মেট্রিক টন পাথন উত্তোলন আশা করছেন বলে কোম্পানীটির উর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ