• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ডোমারে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

opohoronনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে অপহরণের ২১দিনের মাথায় অপহৃত স্কুল ছাত্রী মফেজা খাতুনকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ঘটনায় জড়িত তিন সন্তানের জনক আমিনুর রহমানকে (৩৫) গ্রেফতার করে আজ শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, গত শুক্রবার গভীর রাতে ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের দক্ষিন কেতকীবাড়ি পাঠারী পাড়া গ্রামে অভিযান চালিয়ে মোজাম্মেল হকের পুত্র তিন সন্তানের জনক অপহরণকারী আমিনুর রহমানকে (৩৫) গ্রেফতার করা হয়। সেখান থেকে অপহৃত সপ্তম শ্রেণীর ছাত্রী মফেজা খাতুনকেও উদ্ধার করা হয়।  প্রসঙ্গত, ১লা ফেব্রুয়ারী উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের পাঠারিপাড়া গ্রামের মোতালেব হোসেনের কন্যা ও দক্ষিন কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মফেজা খাতুনকে তার বাড়ির পাশ থেকে মুখে কাঁপড় বেধে একই এলাকার মোজাম্মেল হকের পুত্র আমিনুর রহমান অপহরণ করে পালিয়ে যায়। ওই ঘটনায় মফেজার পিতা মোতালেব হোসেন বাদী হয়ে ডোমার থানায় নাশিনি মামলার ৭/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। ডোমার থানার উপ পরিদর্শক(এসআই) মোকাররম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে মফেজাকে উদ্ধার ও অপহরনকারী আমিনুর রহমানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কফিল উদ্দিন জানান, অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য ফরেনসিকে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে অপহরণকারী আমিনুর রহমানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ