নীলফামারী প্রতিনিধি: সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বিরোধী জোটের হরতাল অবরোধ জ্বালাও পোড়া, সরকারী প্রতিষ্ঠান স্থাপনা ধ্বংস এবং সাধারণ মানুষ আর পুলিশ হত্যার মধ্যেও বছরের শুরুতে শিক্ষার্থীদের মাঝে বিনা মুল্যে ৩৩কোটি বই পৌঁছে দেয়া হয়েছে। তিনি বলেন, বিনামুল্যে এত পরিমাণ বই বিতরণ বিশ্বের কোথাও নজির না থাকলেও সেটি করেছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ শনিবার দুপুরে নীলফামারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে সদ্য নির্মিত শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জিএম ফয়েজ উদ্দিন, কলেজের অধ্যক্ষ অরবিন্দ কুমার বর্ধণ বক্তব্য রাখেন।
এর আগে গতকাল শুক্রবার রাতে নীলফামারী সদর উপজেলার ইটাখোলায় ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত আজিজুল হক অটো রাইস মিল(প্রাঃ) লিমিটেডের উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর।
আজিজুল হক অটো রাইস মিলের স্বত্বাধিকারী আজিজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন, পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান, সিভিল সার্জন ডাঃ ¯েœহ কান্তি চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, নীলফামারী চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার, অটো রাইস মিল মালিক সমিতির সভাপতি সামশুল হক প্রমূখ।
এর পরে গতকাল শুক্রবার রাতে স্থানীয় শিল্পকলা অডিটোরিয়াম চত্তরে জেলা প্রশাসন আয়োজিত মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর। জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার জোবায়েদুর রহমান, সিভিল সার্জন ডাঃ ¯েœহ কান্তি চাকমা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আসাদুজ্জামান নুর ‘শিশুদের টেলিভিশন দেখার প্রতি নিরুৎসাহ দিয়ে বই পড়ার প্রতি গুরুত্ব দিতে অভিভাবকদের প্রতি আহবান জানান। তিনি বলেন, টেলিভিশন দেখার ফলে শিশুরা তাদের সৃষ্টিশীলতা হারিয়ে ফেলে। মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে অবশ্যই পাঠাভ্যাস তৈরি করতে হবে।