• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

এরশাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ

Arsad-3লালমনিরহাট প্রতিনিধি : জাতীয় পার্টি’র চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে নির্বাচনী আচরন বিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন হাতীবান্ধা উপজেলা’র ৪ চেয়ারম্যান প্রার্থী। বিএনপি’র সমর্থিত প্রার্থী মোশারফ হোসেন, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী সাহেদুজ্জামান কোয়েল, আনোয়ারুল ইসলাম বাবু ও জামায়াত সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান সাতা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, এরশাদ শনিবার দুপুরে বিশাল গাড়ী বহন নিয়ে রংপুর থেকে লালমনিরহাট হয়ে হাতীবান্ধা ও পাটগ্রামে আসেন। এ সময় তিনি হাতীবান্ধা ডাকবাংলো’তে দলীয় নেতা-কর্মী’র সাথে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলেন । এছাড়া দলীয় নেতা-কর্মীদের জাতীয় পার্টি’র প্রার্থী এম জি মোস্তফা’র পক্ষে কাজ করার নিদের্শ দেন। এ সময় জাতীয় পার্টি’র প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাও উপস্থিত ছিলেন। যাতে নির্বাচনী আচরন বিধি চরম ভাবে ভঙ্গ হয়েছে। প্রার্থীরা জানান, তারা ইতোমধ্যে বিষয়টি জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক’কে অবগত করেছেন। লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছে। তবে জাতীয় পার্টি’র প্রার্থী এম জি মোস্তফা আচরন বিধি ভঙ্গের অভিযোগ অস্বীকার করে জানান, জাপা প্রধান এরশাদ’র এটি ব্যক্তিগত সফর। এর সাথে নির্বাচনের কোন সর্ম্পক নেই।
এ প্রসঙ্গে লালমনিরহাট রিটানিং অফিসার আবু নুর মোহাম্মদ সামসুজ্জামান জানান, তাকে অনেক প্রার্থী ফোনে অভিযোগ করেছেন। অভিযোগ পেলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ