খেলাধুলা ডেস্ক: ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। শনিবার রাত সাড়ে ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁ রাখেন এশিয়া কাপের বর্তমান এই চ্যাম্পিয়নরা। আগামী ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠেয় ১২ তম এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে দলটি।
এশিয়া কাপে সুযোগ না পেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের হয়ে খেলবেন উইকেটরক্ষক কামরান আকমল এবং সাবেক অধিনায়ক শোয়েব মালিক। এশিয়া কাপ শেষেই ঢাকায় অনুষ্ঠেয় আইসিসি ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে দলটি।
ক্রিকেটার মিসবাহ-উল হক এশিয়া কাপে পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব পেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে এ দায়িত্ব পালন করবেন মোহাম্মদ হাফিজ।
পাকিস্তানের এশিয়া কাপ দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক) মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, শারজিল খান, শহিদ আফ্রিদি, উমর আকমল, সোহাইব মাকসুদ, ফাওয়াদ আলম, সাঈদ আজমল, আব্দুর রেহমান, জুনায়েদ খান, উমর গুল, আনোয়ার আলী, বিলাওয়াল ভাট্টি ও মোহাম্মদ তালহা।