জামাল উদ্দিন, চিরিরবন্দর (দিনাজপুর): দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচনে এবার লড়াই হবে সমানে সমানে। বৃহস্পতিবার এ উপজেলা পরিষদের নির্বাচন। শেষ মহুর্তে প্রার্থীরা নির্ঘুম নানা কৌশলে প্রচারণা ও গণসংযোগ করছে। উপজেলা সদরসহ গ্রাম-গঞ্জের হাট-বাজার অলি-গলি পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে।
চেয়ারম্যান পদে আওয়ামীলীগের তারিকুল ইসলাম তারিক (আনারস), জামায়াতের আলহাজ্জ আফতাব উদ্দিন মোল্লা (দোয়াত কলম) ও বিকল্পধারা বাংলাদেশের মোঃ মোস্তাকিম হোসেন (টেলিফোন) প্রতীক। পুরুষ- ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের আবু হান্নান মোঃ সাদেক ছোটন (তালা) ও বিদ্রোহী প্রার্থী আবু সাঈদ কাজী (টিয়াপাখি), বিএনপির নুর আলম সরকার দুলু (চশমা), জাতীয় পার্টির কমল রায় (টিউবওয়েল) ও স্বতন্ত্রপ্রার্থী আশাদুজ্জামান চৌধুরী দুলাল (বৈদ্যুতিক বাল্ব) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির রাশেদা আলম (ফুটবল), আওয়ামীলীগের তরুবালা রায় (কলস) ও জামায়াতের সালমা খাতুন (পদ্মফুল)।
উপজেলার ইউনিয়নগুলে ঘুরে জনমত যাচাই করে জানা গেছে, চেয়ারম্যান পদে তারিকুল ইসলাম তারিক তার বেশ জনপ্রিয়তা আছে। জামায়াতের আলহাজ্জ আফতাব উদ্দিন মোল্লা বর্তমান উপজেলা চেয়ারম্যান তারও জনপ্রিয়তার কমতি নেই। সকল ধর্ম-পেশার লোকের কাছে পরিচিত মুখ। বিকল্পধারা বাংলাদেশের মোঃ মোস্তাকিম হোসেন নতুন মুখ। লড়াই হবে আ’লীগ ও জামায়াত। পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে আ’লীগের দু’জন প্রার্থী বর্তমান ভাইস-চেয়ারম্যান আবু হান্নান মোঃ সাদেক ছোটন ও আবু সাঈদ কাজী দু’জনের অবস্থান খুব একটা সুবিধাজনক নয়। বিএনপির নুর আলম সরকার দুলু গত নির্বাচনের পরাজিত প্রার্থী। এবারে তার অবস্থান বেশ শক্ত এবং জনপ্রিয়তাও রয়েছে। জাতীয় পার্টির কমল রায় ভাল অবস্থানে না তাকলেও স্বতন্ত্রপ্রার্থী আশাদুজ্জামান চৌধুরী দুলাল মোটামুটি অবস্থানে রয়েছে।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বিএনপির রাশেদা আলম (রুনু) গত নির্বাচনের পরাজিত প্রার্থী। আ’লীগের তরুবালা রায় নতুন প্রার্থী জনপ্রিয়তা কমনেই তবে জামায়াতের সালমা খাতুন বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান তারও জনপ্রিয়তা রয়েছে। সব পদের সব প্রার্থী দিন-রাত সমান তালে প্রচারণা চালিয়ে গেলেও জামায়াতের আলহাজ্জ আফতাব উদ্দিন মোল্লাকে প্রচারণা চালাতে দেখা যাচ্ছেনা। এব্যাপারে উপজেলার একাধিক জামায়াত নেতা-কর্মীর সাথে কথা বলে জানা যায়, সদ্য সমাপ্ত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ভাংচুরসহ অন্যান্য ৩৭টি মামলায় আলহাজ্জ আফতাব উদ্দিন মোল্লাকে আসামী করায় তিনি প্রচারণা চালাচ্ছেন না। তবে জামায়াতের নেতা-কর্মীরা তার পক্ষে প্রচারণা অব্যাহত রেখেছে।