• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার রাঙ্গা নিহত

Bondukসাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার আশরাফ হোসেন ওরফে আসলাম হোসেন রাঙ্গা নিহত হয়েছেন। এ সময় পুলিশের এসআই আশরাফুল, কনস্টেবল মিলন দর্জি ও ছলিমুল্লাহ আহত হয়েছেন।

পরে ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি তাজা গুলি, দুটি গুলির খোসা, একটি বোমা ও রামদা উদ্ধার করা হয়েছে। রোববার ভোর সাড়ে ৩টার দিকে সুন্দরবনসংলগ্ন শ্যামনগরের পাখিমারা এলাকায় এ ঘটনা ঘটে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জানান, সুন্দরবনসংলগ্ন পাখিমারা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে ডাকাত দল ‍গুলি ছোড়ে। জবাবে পুলিশও সাত রাউন্ড গুলি ছোড়ে। এ সময় ডাকাতরা পিছুহটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ডাকাত প্রধান আশরাফের লাশ উদ্ধার করা হয়।

এদিকে গুলি বিনিময়ের সময় এসআই আশরাফুলসহ দুই কনস্টেবল মিলন দর্জি ও ছলিমুল্লাহ আহত হন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি তাজা গুলি, দুটি গুলির খোসা, একটি বোমা ও রামদা উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ