• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আসামী ছিনতাইয়ে জড়িত এক জেএমবি সদস্য আটক

JMBটাঙ্গাইল: ময়মনসিংহের ত্রিশালে ছিনতাই হওয়া জেএমবি’র মৃতুদণ্ড প্রাপ্ত তিন আসামি ও ছিনতাইকারীদের সামনে পেয়ে ধরতে না পারলেও জাকারিয়া নামে এক জঙ্গী সদস্যকে আটক করেছে সখীপুর থানা পুলিশ।

ছিনতাইকারীরা ত্রিশাল থেকে টাঙ্গাইলের সখীপুর দিয়ে পালিয়ে যাচ্ছে—এমন খবর পেয়ে পুলিশ সখীপুর থানার সামনে গাড়িটিকে আটকানোর চেষ্টা করে। কিন্তু ছিনতাইকারীরা গাড়ি না থামিয়ে সামনে এগিয়ে যায়। একপর্যায়ে ছিনতাইকারীরা ঢাকা-সখীপুর সড়কের প্রশিকা কার্যালয়ের পাশে গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে ওই এলাকার জামাল নামের এক ব্যক্তি এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ওই ছিনতাইকারীর নাম জাকারিয়া (৩০)। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার জিনারপুর গ্রামে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, গাড়ি থেকে একটি রিভলবার ও তাজা বোমা উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, ছিনতাই হওয়া আসামি ও ছিনতাইকারীরা বর্তমানে সখীপুর উপজেলার মধ্যেই রয়েছে। তাদের ধরতে চিরুনি অভিযান শুরু হয়েছে।

এর আগে সকাল ১০টার দিকে এই ময়মনসিংহের ত্রিশালে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে ময়মনসিংহ আদালতে নিয়ে যাওয়ার পথে প্রিজনভ্যানে বোমা হামলা ও গুলি চালিয়ে আসামিদের ছিনতাই করে একটি সংঘবদ্ধ চক্র। ছিনতাইকৃত আসামিরা হচ্ছেন জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান, সালাউদ্দীন ওরফে সালেহিন ও রাকিব হাসান।

হামলায় গাজীপুর জেলা পুলিশ সদস্য আতিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন এসআই হাবিবুর রহমান ও কনস্টেবল সোহেল। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ