• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সখিপুর থেকে রাকিব হাসানকে আটক

Gazipur-JMB atokনিউজ ডেস্ক: ময়মনসিংহের ত্রিশাল থেকে ছিনিয়ে নেয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিন জেএমবি সদস্যদের মধ্য থেকে রাকিব হাসানকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। রোববার বেলা সাড়ে তিনটার দিকে টাঙ্গাইলের সখিপুর উপজেলার তক্তারচালা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

এখনও সালাউদ্দিন সালেহিন ও বোমা মিজানকে আটক করা যায়নি। তবে পুলিশ বলছে, তাদের আটক করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এর আগে দুপুরে  আসামীদের ধরিয়ে দিতে জন প্রতি দুই লাখ টাকা পুরুষ্কার ঘোষণা করে পুলিশ সদর দপ্তর।

সকালে ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যান থেকে ফাঁসির আসামি তিন জিএমবি সদস্যকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। এ ঘটনায় পুলিশের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়। রোববার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় যাওয়ার সময় ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত পুলিশের প্রিজন ভানের উপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা এ সময় একযোগে গুলি ও বোমা হামলা চালাতে থাকে। মুহূর্তেই দুর্বৃত্তরা তিন আসামিকে ছিনিয়ে নেয়। এ সময় মোট চার জন্য পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়।

এদের মধ্যে আতিকুল ইসলাম নামে এক পুলিশ কনস্টবল হাসপাতালে নেয়ার পথে মারা যায়। গুলিবিদ্ধ বাকি তিন সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কজেল হাসপতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ