• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বীরগঞ্জে বাস খাদে পড়ে ২ যাত্রী নিহত ॥ আহত ২০

Picture 006 copyবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বাস খাদে পড়ে ২ যাত্রী নিহত ও অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে বীরগঞ্জ-কাহারোল সড়কের বর্ষা ফিশারিজ’র নিকট এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্র্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে বীরগঞ্জ হতে একটি যাত্রীবাহী লোকাল বাস কাহারোল যাওয়ার পথে বর্ষা ফিশারিজ এর নিকট পৌঁছলে বিপরীত দিক হতে আসা একটি মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে বাসটি পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মানতা রায় (৬৫) ও সমতা রায় (১৬) নামে ২ যাত্রী নিহত হয়। এতে বাসের আরো ২০ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহতদের মধ্যে সুজন (৪৫), জেসমিন আরা (৫২) ও তুহিন (৩২) নামে ৩ জনের অবস্থার অবনতি হলে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাসের চালক পলাতক রয়েছে। পুলিশ বাসটিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন পিপিএম বাস খাদে পড়ে ২ যাত্রী নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ