• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

Accidentনীলফামারী প্রতিনিধি:নীলফামারী সদরের পলাশবাড়িতে বালুবাহী ট্রাক্টরের সাথে অটোরিক্সার সংঘর্ষে মেঘনা নামের আট বছরের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। রবিবার দুপুরে নীলফামারী-ডোমার সড়কের পলাশবাড়িতে এ দূর্ঘটনা ঘটে। নিহত মেঘনা নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের সিংদই গ্রামের মমিনুর রহমানের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পলাশবাড়ির হরতকীতলা থেকে ছেড়ে আসা আটোরিক্সাটি কয়েকজন যাত্রী নিয়ে খোকশাবাড়ি যাওয়ার সময় পথে পলাশবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মোড় নামকস্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোরিক্সাটিকে ধাক্কা দিলে আটোরিক্টাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মেঘনা মারা যান। এসময় অটোরিক্সার যাত্রী মেঘনার দাদা ফজর আলী (৫৫), দাদী ময়না বেগম (৫০), মা সুমি বেগম (২৫) ও মেঘনার বড় ভাই রাকিব হোসেন (১২) এবং অটোরিক্সার চালক আবুল কালাম (৩৫) আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলেও ঘাতক চালকসহ ট্রাক্টরটি আটক করতে ব্যর্থ হয় এলাকাবাসী। তবে পুলিশ অভিযাান চালিয়ে ট্রাক্টরটি আটক করলেও চালককে আটক করতে পারেনি।
নীলফামারী থানার উপ-পরির্দশক রেয়াজুল ইসলাম জানান, নিহত মেঘনার মৃত দেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং আহতদের উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্র্তি করা হয়েছে। ঘতক চালককে আটকরা সম্ভব না হলেও ট্রাক্টরটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পায়া গেলে ব্যবস্থা নেয় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ