• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সংসদ নির্বাচন গ্রহনযোগ্য হয়েছে- কুড়িগ্রামে এরশাদ

Kurigram Earshad photo 23.02.14শাহ্ আলম, কুড়িগ্রাম: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, ৫ জানুয়ীর নির্বাচন যা হয়েছে- হয়েছে, সংসদ বসেছে, সংসদ চলছে, সংসদ গ্রহনযোগ্য হয়েছে, সংসদ চলবে। আগামী ৫ বছরের জন্য এই সরকার ক্ষমতায় থাকবে।
মধ্যবর্তী নির্বাচন সম্পর্কে এরশাদ বলেন আমাদের কোন দাবী নাই, সরকার যদি মনে করেন তাদের অবস্থান ভাল তাহলে নির্বাচন দিতে পারে।
তিনি আজ দুপুরে কুড়িগ্রামে সাংগাঠনিক সফরকালে রংপুর থেকে কুড়িগ্রামে আসেন। এ সময় কুড়িগ্রাম সার্কিট হাউজে গনমাধ্যম কর্মীদের এসব কথা বলেন। জাতীয় পার্টি সরকারে ও বিরোধী দলে থাকা প্রসঙ্গে এরশাদ বলেন আমরা বিরোধী দলে থেকে ভাল আছি।
উপজেলা নির্বাচন জাতীয় পার্টির ফল বিপর্যয় প্রসঙ্গে তিনি আরও বলেন, উপজেলা নির্বাচন লাঙ্গলের নির্বাচন নয়। এখানে একাধিক প্রার্থী থাকতে পারে। আগামী সংসদ নির্বাচনের জন্য আমরা কাজ করছি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা, এ্যডভোকেট সালাউদ্দিন কাদেরী, স্থানীয় জাতীয় পার্টির নেতা চৌধুরী শফিকুল ইসলাম। এরশাদের আগমন উপলক্ষে কুড়িগ্রামে জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ