• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কংগ্রেসের প্রার্থী হচ্ছেন শর্মিলা

Sharmilaবিনোদন ডেস্ক: চিত্রতারকা শর্মিলা ঠাকুর লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হতে পারেন।  তবে কোথা থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। প্রথমে হরিয়ানার গুরগাঁও থেকে শর্মিলা ঠাকুর প্রার্থী হচ্ছেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু পরে শর্মিলা ঠাকুর জানান, তিনি গুরগাঁও থেকে প্রার্থী হচ্ছেন না।

অন্যদিকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মহাত্মা গান্ধীর পৌত্র রাজমোহন গান্ধী আম আদমি পার্টির প্রার্থী হবেন। শনিবারই তিনি আম আদমি পার্টিতে যোগ দিয়েছেন। কংগ্রেসের হরিয়ানা-দিল্লি-পাঞ্জাবের প্রার্থী তালিকা বাছাই কমিটির চেয়ারম্যান পি সি চাকো শনিবার জানিয়েছেন, প্রার্থী বাছাই কমিটি শর্মিলা ঠাকুরের লোকসভা নির্বাচনের জন্য প্রস্তাব করেছে।  আগামী ২৭ ফেব্রুয়ারি কংগ্রেস নির্বাচন কমিটির দ্বিতীয় বৈঠক বসছে। এই বৈঠকে বেশ কয়েকটি রাজ্যের প্রার্থীর নাম চূড়ান্ত হবে।

ভারতীয় ফিল্ম সেন্সার বোর্ডের সাবেক চেয়ারম্যান শর্মিলার বিরুদ্ধে রয়েছেন সদ্য কংগ্রেস ত্যাগী বর্তমান সাংসদ রাও ইন্দ্রজিত্‍ সিং। তিনি বিজেপি দলের প্রার্থী। এ ছাড়া আম আদমি পার্টির যোগেন্দ্র যাদবের নাম আগেই ঘোষণা করা হয়েছে। তবে শর্মিলা নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। পতৌদি গ্রাম গুরগাঁয়ের মধ্যেই পড়ে। একবার মনসুর আলী খান এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু তিনি সফল হননি। তাই শর্মিলা কিছুটা দ্বিধায় রয়েছেন। তবে তিনি প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।

আম আদমি পার্টি এর আগে পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে প্রার্থী হওয়ার অনুরোধ করেছিল। কিন্তু তিনি সেই প্রস্তাবে সাড়া দেননি। এরপর তারা রাজমোহন গান্ধীকে প্রস্তাব দেয়।

বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী এখনো সিদ্ধান্ত নেননি, কোন কেন্দ্র থেকে প্রার্থী হবেন। সম্ভাব্য কেন্দ্র হিসেবে আহমেদাবাদ পূর্ব, লখনৌ, বারাণসী ও মথুরার কথা বিবেচিত হচ্ছে। তবে যেখানেই প্রার্থী হন সেখানে বিরুদ্ধে রাজমোহন গান্ধীকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ