• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বোচাগঞ্জে ১৫ জন প্রার্থীর মনোয়নপত্র দাখিল

ECসিসি নিউজ: দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ জন প্রার্থী মনোয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়াম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন রয়েছে। এদের মধ্যে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ঈগলু, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুতুল রানী রায়কে সর্মথন দিয়েছে আওয়ামীলীগ। ১৯ দলের ফয়জুল আলম বাবুল চৌধুরীকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আমিনুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেত্রী নাজমুন নাহার মুক্তি। জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট জুলফিকার হোসেন, ভাইস চেয়ারম্যান পদে জাতীয় যুব সংহতির নেতা মো. হোসেন মোললা। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে মনোয়ন দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান বীর ভদ্র রায় ও জেলা বিএনপির সদস্য সফিকুল ইসলাম। ভাইস চেয়ারম্যান পদে স্থানীয় বিএনপি নেতা এম ওয়ালী ফ্লাড, কমিউনিষ্ট পার্টির নেতা আজিজুল হক চৌধুরী, বিপলব কুমার ধর বিপু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসলেমা বেওয়া ও ফাতেমা খাতুন। আগামী ২৬ ফেব্রুয়ারি যাচাই-বাছাই, ৬ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ২৩ মার্চ বোচাগঞ্জ উপজেলা নির্বাচনের ভোট গ্রহন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ