• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মানিকগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ, জেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Chatro ligসিসি ডেস্ক; এক কলেজ শিক্ষার্থী অপহরণের অভিযোগে পুলিশ মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বিরুল ইসলাম সনিকে গ্রেপ্তার করেছে।রবিবার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও অপহৃত শিক্ষার্থীর পিতা জানান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী দীর্ঘদিন ধরে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে (২২) কলেজে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। এক মাস আগেও কলেজ থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষার্থীর সঙ্গে লিয়াকত অশালীন আচরণ করেন।

পরে এ বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। এরপর রবিবার সকাল সোয়া ৭টার দিকে ওই শিক্ষার্থী প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হন। গঙ্গাধরপট্টি এলাকায় পৌঁছলে তাকে ওই লিয়াকত ও সনিসহ আরো দুইজন অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় সন্ধ্যায় ওই শিক্ষার্থীর পিতা ছাত্রলীগের ওই দুই নেতাসহ অজ্ঞাত আরো দুজনের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। এরপর পুলিশ সনিকে গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা ও মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রহমত আলী জানান, প্রাথমিকভাবে সনিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চলছে।

উৎসঃ   আরটিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ