• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে দিনব্যাপী শিক্ষা মেলা অনুষ্ঠিত

Chief Guest speaking to the audienceনীলফামারী প্রতিনিধি: ওয়াল্ড ভিশন নীলফামারী এডিপি অফিস আয়োজিত দিনব্যাপী “শিক্ষা মেলা” সোমবার নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের মিনিবটতলা নামক স্থানে সকালে মেলার উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম।
নীলফামারী সদর এডিপির ম্যানেজার মি. বিমল জেমস্ কস্তা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদিউজ্জামান প্রধান, ইউনিয়ন পরিষদের শিক্ষা ও গণশিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি মোছাঃ জাহানারা পারভীন বক্তব্য রাখেন।
খোকশাবাড়ী ইউনিয়নের ৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, পিটিএ, শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা অংশগ্রহণ মেলায়। শিক্ষা বিষয়ক ৮টি স্টল প্রর্দশন করা হয় দিনব্যাপী মেলায়।
মি. বিমল জেমস কস্তা জানান, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং প্রাথমিক বিদ্যালয়ে সকল শিশুর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে উদ্বুদ্ধকরণ বিষয়ক এই মেলার আয়োজন করা হয়।
বিকেলে বাল্য বিবাহ, যৌতুক, আদর্শ শ্রেণী পরিচালনা বিষয়ক নাটক মঞ্চায়ন করেন শিক্ষার্থীরা। এছাড়া কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করে তিন স্কুলের শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ