• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কিশোরগঞ্জে অগ্নিদ্বগ্ধ হয়ে গৃহবধুর মৃত্যু

agunকিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে অগ্নিকান্ডে অগ্নিদ্বগ্ধ হয়ে মারা গেছেন দুই সন্তানের জননী বুলবুলি বেগম(৩১)। এছাড়াও শরীরের অধিকাংশ জায়গা ঝলসে যাওয়ায় মৃত্যুযন্ত্রনায় কাতরাচ্ছেন ভাই জিয়ারুল হক ও স্বামী দুলাল হোসেন। হৃদয়বিদারক ঘটনাটি ঘটে রবিবার মধ্যরাতে কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণপাড়া ভেতরবন্দ গ্রামে।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, সেখানকার আব্দুল হাইয়ের রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হলে মুহুর্ত্বের মধ্যে পাশের দুটি ঘরে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে ঘুমন্ত অবস্থায় আব্দুল হাই’র মেয়ে বুলবুলি মারা গেলেও আগুনে ঝলসে যান জামাতা দুলাল হোসেন ও ছেলে জিয়ারুল হক।
নিহতের বাবা আব্দুল হাই জানান, রান্না ঘরের সাথে লাগোয়া ঘরে মেয়ে জামাই থাকতো এবং পার্শ্বের আরেকটি ঘরে ছেলে জিয়ারুল ঘুমাচ্ছিল। আগুনের লেলিহান শিখায় মেয়ে বুলবুলি ঘুমন্ত অবস্থায় মারা গেলেও জামাতা দুলাল হোসেন এবং ছেলে জিয়ারুল হককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা।
ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন জানান, অগ্নিকান্ডে ছেলে জিয়ারুল হক ও জামাতা দুলাল হোসেনের শরীরের অধিকাংশ জায়গা ঝলসে গেছে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে উল্লেখ করে ইউপি সদস্য দেলোয়ার জানান, আহত দু’জনের মধ্যে ছেলের অবস্থা সংকটাপন্ন।
সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কমল সিংহ ঘোষ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউএনও কমল সিংহ ঘোষ জানান, প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্থদের সহায়তা করা হয়েছে। প্রয়োজনীয় সেবা নিশ্চিত করণে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ