বিনোদন ডেস্ক: অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত টালিউডের একটি ছবির শুটিং করতে বাংলাদেশে এসেছেন টালিউড সুপারস্টার দেব। গতকাল রাতে তিনি ঢাকায় এসেছেন।
ছবির নাম এখনও চূড়ান্ত করা হয়নি। জানা যায়, ঢাকার আশপাশের বিভিন্ন জায়গায় ছবির শুটিং করবেন দেব। এক সপ্তাহ তিনি বাংলাদেশে থাকবেন। সম্প্রতি টালিউডে তার অভিনীত ছবি মুক্তি পেয়েছে ‘চাঁদের পাহাড়’।
এছাড়া তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে- ‘সেদিন দেখা হয়েছিল’, ‘দুই পৃথিবী’, রোমিও’, ‘পাগলু’, ‘খোকাবাবু’, ‘পাগলু-২’ ও ‘খোকা ৪২০’।