আফজাল হোসেন, ফুলবাড়ী: দিনাজপুরের ফুলবাড়ী ৪০ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র অধিনায়ক দিনাজপুর সীমান্ত এলাকায় গত ৩ দিন অভিযান চালিয়ে ১০ কোটি ৫৭ লক্ষ ৭ হাজার ৫৫০ টাকার ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল আটক করেন। গত ২২ ফেব্র“য়ারি দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ লক্ষ ১৪ হাজার ৮০০ টাকার মধ্যে ফেনসিডিল ৫৮২ বোতল, ভারতীয় মদ ৫ বোতল, ট্যাবলেট ১০ হাজার ২০০ পিস, ইনজেকশন ২৩০ পিস, ভায়াগ্রা ট্যাবলেট ১২০ পিস, করিডোরবিহীন গরু ৪, গত ২৩শে ফেব্র“য়ারি বিরামপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৯ লক্ষ ৮১ হাজার ৭৫০ টাকার ফেনসিডিল ১৮৮ বোতল, মদ ১২ বোতল, সিনগারা ট্যাবলেট ৫০২৮ পিস, ইমিউটেশন ২৩০০ পিস, হাশিশ ৫০০ গ্রাম, টিপ-১৩৫ পিস, গতকাল ২৪ ফেব্র“য়ারি বিরামপুর সীমান্ত এলাকায় অনুরূপ অভিযান চালিয়ে ৮০ লক্ষ ৮১ হাজার টাকার মালামাল সহ তিনজনকে আটক করেন। ১৮৯৫ কেজি জিরা, পিকআপ একটি, মোবাইল ফোন ২টি, সিনগারা ট্যাবলেট ১১৬০০ পিস, করিডোরবিহীন গরু ১৫টি। ফুলবাড়ী ৪০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল প্রকৌশলী মোঃ লুৎফুল করিম গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ দিনে দিনাজপুরের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন পন্য আটক করেছেন বলে জানান। তবে সীমান্ত এলাকায় চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।