• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারী সদরে কোকোর মনোনয়ন প্রত্যাহার

nilphamari Mapসিসি নিউজ: মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নীলফামারী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিএনপি একাংশের প্রার্থী আনিছুর রহমান কোকো তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। যাচাই বাছাইয়ের শেষ দিনে আজ সোমবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি।
চেয়ারম্যান পদে মোট নয় জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর আগে যাচাই বাছাইয়ে বিএনপির আরেক প্রার্থী আলমগীর সরকারের মনোনয়ন ঋণখেলাপীর অভিযোগে বাতিল করা হয়।
বর্তমানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতাকারী বাকী সাতজন প্রার্থী হলেন, আবুজার রহমান (আ.লীগ), শামসুজ্জামান জামান (বিএনপি), ফরহ্নাুল হক (বিএনপি), মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন (জা.পা), একেএম সাজ্জাদ পারভেজ (জা.পা), মাহবুব আলী শাহ ফকির (খেলাফত মজলিশ) ও প্রভাষক খায়রুল আনাম (জামায়াত)।
এছাড়াও ভাইস-চেয়ারম্যান পদে পাঁচজন হলেন, নাহিদুল ইসলাম নিক্সন (আওয়ামী লীগ), কাজী আক্তারুজ্জামান জুয়েল (বিএনপি), প্রবীর গুহ রিন্টু (বিএনপি), আতাউর রহমান বাবু (কৃষক-শ্রমিক-জনতা লীগ) ও মোকাররম হোসেন সাঈদী (জামায়াত)।
এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে চারজন প্রার্থী হলেন, আরিফা সুলতানা লাভলী (আওয়ামী লীগ), নাসরিন আক্তার (বিএনপি), শিরিন নুর রিক্তা (বিএনপি) ও  মোছাম্মদ মাহামুদা বেগম (জামায়াত)। জেলা নির্বাচন অফিসার জাকিয়া সুলতানা মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ