দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দিনাজপুর ও নবাবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলায় একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস জেয়ারম্যান এবং নবাবগঞ্জ উপজেলায় ৩ জন চেয়ারম্যান ও একজন ভাইস চেয়ারম্যান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন রয়েছেন।
দিনাজপুর জেলা নির্বাচন অফিস জানায়, উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দিনাজপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে মুরাদ আহম্মেদ (বিএনপি) মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ ফয়সাল ইবনে আজিজ (আ’লীগ) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মরিয়ম হোসেন (বিএনপি) মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
অপরদিকে নবাবগঞ্জে উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, মোঃ মকবুল হোসেন ও নজরুল ইসলাম। ভাইস চেয়ারম্যান পদে মোঃ আব্দুল হামিদ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।