• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বুলবুল-মিনুসহ ৩৬ বিএনপি নেতাকর্মী কারাগারে

Rajsahiসিসি নিউজ: রাজশাহীতে পুলিশ সদস্য সিদ্ধার্থ হত্যা মামলায় রাজশাহী সিটি কর্পোরেশন (রসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ ৩৬ নেতাকর্মীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুর আড়াইটার দিকে রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেরিনা খানম এ নির্দেশ দেন।

গত বছর ২৬ ডিসেম্বর রাজশাহীতে ১৮ দলের কর্মসূচি চলাকালে লোকনাথ স্কুলের মোড়ে অস্ত্র ও বিস্ফোরকসহ পুলিশের টহল গাড়িতে বোমা নিক্ষেপ করা হয়। এতে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকারের বুলেটপ্রুফ জ্যাকেটে বিস্ফোরিত হয় এবং পরে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ৮ পুলিশ সদস্য আহত হন।

ওই রাতেই বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে মিজানুর রহমান মিনু ও মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ১৮ দলের ৩৫০ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেন। গত ১৮ জানুয়ারি মামলাটি বোয়ালিয়া মডেল থানা থেকে গোয়েন্দা শাখায় স্থানান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ