• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ইউক্রেনের প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Yanukovychআন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।  সোমবার দেশের অন্তর্বর্তী স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শনিবার পার্লামেন্টে এক ভোটাভুটির মধ্য দিয়ে ইয়ানুকোভিচকে অপসারণের পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নতুন সরকার। তবে বর্তমানে তিনি কোথায় আছেন তা জানা যাচ্ছে না।
সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ এক ফেসবুক বার্তায় বলেন, শান্তিপূর্ণ গণ সমাবেশে হামলা চালানোর দায়ে  প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের বিরুদ্ধে ফৌজদারি আইনে একটি মামলাও দায়ের করা হয়েছে। তিনি ওই বার্তায় আরো বলেছেন, ইয়ানুকোভিচকে রোববার ক্রিমেন উপদ্বীপের বালাকলাভা এলাকায় দেখা গেছে। তবে তিনি এক সঙ্গীর সঙ্গে দ্রুত গাড়িতে করে অজ্ঞাতনামা স্থানে চলে যান। বালাকলাভা ছেড়ে যাওয়ার আগে তিনি তার নিরাপত্তা কর্মীদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন বলেও জানান আভাকভ।
আভাকোভ শনিবার ভিতালি জাখারচেনকোর স্থলাভিষিক্ত হয়েছেন। এর একদিন আগে কিয়েভের বিক্ষোভ সমাবেশে হামলা চালানোর অপরাধে বরখাস্ত করা হয় জাখারচেনকোকে।
উল্লেখ্য, গত নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি অর্থনীতি চুক্তি স্বাক্ষরে অস্বীকৃতি জানানোর পর প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। শনিবার জনরোষের মুখে রাজধানী কারাকাস ছেড়ে অজ্ঞাত স্থানে চলে যান তিনি। পরে পার্লামেন্ট সদস্যরা তাকে অপসারণ করে ২৫ মে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ