• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বোচাগঞ্জে উপজেলা নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ECদিনাজপুর প্রতিনিধি: বোচাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। বোচাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সকাল থেকেই বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের সাথে নিয়ে আওয়ামীলীগের একমাত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুতুল রানী রায়, ১৯ দলীয় ঐক্যাজোটের একক চেয়ারম্যান প্রার্থী মোঃ ফয়জুল আলম চৌধুরী বাবলু, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আমিনূল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেত্রী মোছাঃ নাজমুন নাহার মুক্তি, জাতীয়পার্টি একক প্রার্থী এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন, ভাইস চেয়ারম্যান জাতীয় যুব সংহতির নেতা মোঃ হোসেন মোল্লা দলের পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেন।  এছাড়াও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীরভদ্র রায়, সাবেক ভিপি ও জেলা বিএনপির সদস্য মোঃ সফিকুল আলম, ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন এম ওয়ালী ফ্লাড, আজিজুল হক চৌধুরী, বিপ্লব কুমার ধর বিপু, মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোসলেমা বেওয়া ও ফাতেমা খাতুন। আগামী ২৩ মার্চ বোচাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ