• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

স্বাধীনতা দিবসে ৩ লাখ কণ্ঠে জাতীয় সঙ্গীত

666ঢাকা: আগামী ২৬ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে ৩ লাখ কণ্ঠে পরিবেশিত হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বিশ্বের সব চেয়ে বড় মানব পতাকা তৈরি করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তালিকাভুক্তির পর আরো একটি রেকর্ড গড়ার জন্য বিশেষ এ উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে অংশগ্রহণকারীদেরে রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উদ্যোগে জাতীয় প্যারেড স্কয়ারে এই আয়োজন করা হবে। বৈঠকে এ সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভাপতি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্য এবং সংস্কৃতি সচিব ছাড়াও প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলের শীর্ষ কর্মকর্তারা।

বৈঠকে জানানো হয়, ২৬ মার্চ বেলা ১১টায় জাতীয় প্যারেড গ্রাউন্ড ছাড়াও সারা দেশে যাতে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়ার ব্যবস্থা হয় সেজন্য জেলা প্রশাসক, তথ্য মন্ত্রণালয় ও তথ্য অধিদপ্তর উদ্যোগ নেবে।

উদ্যোগকে সফল করতে পুরো মার্চ মাস ব্যাপী টেলিভিশন চ্যানেলগুলোতে প্রাইম টাইমে প্রচারণা চালানো হবে। টেলিভিশনগুলোতে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হবে।

ওই দিন বিটিভি সরাসরি অনুষ্ঠানটি টেলিকাস্ট করবে। অন্যান্য বেসরকারি চ্যানেলগুলো বিটিভি থেকে সরাসরি সম্প্রচার করবে।

গত বছরের ১৬ ডিসেম্বর সবচেয়ে বড় মানব পতাকা তৈরিতে মোবাইল ফোন অপারেটর রবি’র উদ্যোগেও সহযোগিতা করেছিল সশস্ত্র বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ