সিসি নিউজ: সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ভোট পুণঃগণনার আবেদন করেছেন। সোমবার দুপুরে ওই প্রার্থী উপজেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটানিং অফিসার ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ আবেদন করেন। পরাজিত ওই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছে কামরুন নাহার ইরা। তিনি ইউনাইটেড কমিউনিস্ট লীগের সমর্র্থিত প্রার্থী হয়ে প্রজাপতি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।
ওই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সহকারি রিটানিং অফিসারের কাছে দেওয়া আবেদনে অভিযোগ করেন, গত ১৯ ফেব্র“যারি অনুষ্ঠিত সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে নানাভাবে নির্বাচনী আচরণবিধি লংঘনের ঘটনা ঘটে। এর মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচন অনুষ্ঠানের আগের দুই দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নগদ অর্থ দিয়ে ভোটারদের প্রভাবিত করেন। আর ভোট গণনাকালে সৈয়দপুর মহাবিদ্যালয় ভোট কেন্দ্রে তাঁর পোলিং এজেন্টের তৎপরতায় প্রজাপতি প্রতীকে ভোটপ্রাপ্ত একটি ব্যালট বান্ডিল পদ্মফুল প্রতীকের ব্যালট বান্ডিলের মধ্যে খুঁজে পাওয়া যায়। এছাড়াও ওই আবেদনে অভিযোগ করা হয়েছে প্রজাপতি প্রতীকে সীলকৃত দ্বিধান্বিত (ব্যালট পেপারে একাধিক প্রতীকে সিলের দাগ থাকা) ভোটগুলো যতœসহকারে যাচাই-বাছাই করা হয়নি। আর ভোটের দিন প্রভাবশালী মহলের ভয়ভীতি প্রদর্শনের কারণে তাঁর পোলিং এজেন্টরা ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে পারেনি। ফলে পোলিং এজেন্টের উপস্থিতিতে ভোট গণনায় কারচুপি করা হয়েছে। আবেদনে ওই ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা পরিষদ নির্বচানের ৭১টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ভোট পুনঃ গণনার দাবি জানান।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারি রিটানিং অফিসার মো. শফিকুল ইসলাম একজন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোট পুনঃগণনার আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গতকাল সোমবার তিনি সরকারি কাজে রংপুরে অবস্থান করায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কামরুন নাহার ইরার ভোট পুনঃগণনার আবেদনের ব্যাপারে কিছু জানাতে পারেনি।