• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পার্বতীপুরে ডাকাতের হামলায় এসআই আহত

Dakatiপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর-বদরগঞ্জ সড়কে এক দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় পুলিশের এক এসআই গুরুত্বর আহত ও সর্বস্ব লুট হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৯টার দিকে পার্বতীপুর-বদরগঞ্জ সড়কের বটতলীর পুলিশ ফাঁড়ি নিকট। জানা যায়, ১০/১২ জনের একদল ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোছাদেক হোসেন উপর হামলা চালিয়ে ইউনিকন মটরসাইকেলসহ ১টি মোবাইল সেট ও নগদ ১৭ হাজার টাকা নিয়ে যায়। এসময় ডাকাতদের এলোপাতাড়ি মারপিটে এসআই মোছাদেক হোসেন গুরুত্বর আহত হয়েছে। এ ঘটনায় রাত ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি দেখা দিলে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একটি বিশস্ত¦ সুত্রে জানা গেছে, রবিবার রাত ৯টার দিকে রংপুর বদরগঞ্জের বিষ্ণুপুর গ্রামের বাড়ী যাচ্ছিলেন। এসময় পার্বতীপুর-বদরগঞ্জ সড়কের পুলিশ ফাড়ি বটতলীর নিকট ১০/১২ জনের একদল ডাকাত হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল রাতেই পরিদর্শন করেছে। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) নুরুজ্জামান চৌধুরী বলেন, এ বিষয়ে আমি এখন পর্যস্ত কিছু জানিনা। তবে একটা সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
এদিকে উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গাপাড়া গ্রামের রেজাউল ইসলাম বলেন, পার্বতীপুর-বদরগঞ্জ সড়কের বটতলীর পুলিশ ফাড়ি  কাছে সপ্তাহে ২/৩ বার ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ