• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পার্বতীপুরে ৫ মাদক সেবীর কারাদন্ড

Adalotপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে মাদক ব্যাবসায়ীসহ ৫ মাদকসেবীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জানা যায়, রবিবার দিবাগত রাতে পার্বতীপুর মডেল থানার পুলিশ উপজেলা বেলাইচন্ডি বালুর চর থেকে ৫ মাদকসেবীরকে আটক করে। এরা হলেন, উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের কুখাপাড়া গ্রামের আবুল হোসেনের পুত্র রায়হান বাদশা (১৯), মোকছেদ আলীর পুত্র লেলিন (২০), মজিবর রহমানের পুত্র সোহেল রানা (৩৬), মমতাজ আলীর পুত্র শরিফুল ইসলাম (২২) ও কুটিপাড়া বালুর চরের রেজ্জাকুল ইসলামের স্ত্রী মাদক ব্যাবসায়ী হাছিনা (৩৫)। পরে রাত পোনে ১২টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রাহেনুল ইসলাম প্রত্যেক কে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ